বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বইমেলায় রফিক আহমদ খানের ভ্রমণসাহিত্যের বই ‘মালায়ুর দেশে’

- Advertisement -
Single page 1st Paragraph

বইমেলায় এসেছে লেখক রফিক আহমদ খান-এর মালয়েশিয়া ভ্রমণকাহিনি নিয়ে লেখা বই ‘মালায়ুর দেশে’। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। লেখক রফিক আহমদ খান দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন যাপন করেছেন। মালয়েশিয়ার ভূমিপুত্রা মালায়ু জাতি এবং মালয়েশিয়ান চাইনিজ, তামিলদের দৈনন্দিন জীবনযাপন ও সংস্কৃতি খুব কাছ থেকে গভীর আগ্রহে অবলোকন করেছেন তিনি। সেইসব বিষয়-সহ মালয়েশিয়ার নানা চমকপ্রদ ঘটনা তিনি তুলে এনেছেন তাঁর লেখায়।

আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষ কি বাঙালি? এই প্রশ্নের উত্তরও মিলবে মালায়ুর দেশে গ্রন্থে। মালয়েশিয়ার স্বাধীনতার জনক তুনকু আবদুল রহমান সম্পর্কেও পাঠক জানতে পারবেন বইটিতে। বই সম্পর্কে লেখক রফিক আহমদ খান বলেন, “মালায়ুর দেশে বইটি পাঠে-পাঠে একজন পাঠক মালায়ুর দেশের পথে-প্রান্তরে পায়ে-পায়ে না-হলেও মনে-মনে ভ্রমণ করবেন। মনের অজান্তেই পাঠক মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। পাশাপাশি  মননশীল পাঠক একটা মৌলিক ভ্রমণসাহিত্যের বই পাঠের স্বাদ পাবেন।”  লেখক-সাংবাদিক রফিক আহমদ খান বিভিন্ন পত্রিকায় নিয়মিত নানা বিষয়ে প্রবন্ধ ও ভ্রমণ-গদ্য লিখে থাকেন। প্রাবন্ধিক ও ভ্রমণ লেখক হিসেবে দেশে-বিদেশে বাঙালি পাঠকের কাছে তিনি পরিচিত। মালায়ুর দেশে বইটি ইতিমধ্যে প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্ত আয়োজিত অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০২২ অর্জন করেছে। বইটি ঢাকা বইমেলায় অক্ষরবৃত্তের (১৬৯ নম্বর) ও চট্টগ্রামের বইমেলায় (২০-২১ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...