বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বইমেলার প্রাণ হচ্ছে তরুণ-তরুণীরা : আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

একটি জাতিগোষ্ঠীর সভ্যতা বিনির্মাণ ও জ্ঞানগত উন্নয়নে বইমেলা ব্যাপক কার্যকরী ভূমিকা রাখে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন,তারুণ্যের উচ্ছ্বাস আত্মশক্তি ও দৃঢ়তাই সাফল্যের ভিত্তি।তারুণ্যের উচ্ছ্বাসই মানবজীবনকে সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রেরণাদান করে। যেখানে তারুণ্যের উচ্ছাস তথা মানসিক শক্তি গতিহীন সেখানে উন্নতি ও সমৃদ্ধির পথ বন্ধ। পৃথিবীর চারদিকে আজ তারুণ্যের জয় জয় রব ধ্বনিত হচ্ছে। যারা তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর হতে পারেননি, তারা পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন। বই আত্মাকে পরিপুষ্ট করে, জ্ঞানকে করে সমৃদ্ধ। বই হচ্ছে মানুষের সত্যিকার বন্ধু। যা মানুষের বুকের ভিতর সযত্নে লালন করা স্বপ্নের বাস্তব রূপ দিতে পারে। তিনি আরও বলেন, লেখক, প্রকাশক ও পাঠক একই সূত্রে গাঁথা এবং পরস্পরের পরিপূরক। নতুন প্রজন্ম অনেক মেধাবী উল্লেখ করে তিনি আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে মেধাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।  শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চসিক আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশিষ্ট লেখক ও নাট্য ব্যক্তিত্ব অভিক ওসমান এর সভাপতিত্বে প্রধান আলোচক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শুকলাল দাশ এবং আলোচক হিসেবে ড.শামসুদ্দিন শিশির, ড.সৌরভ সাখাওয়াত, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মন্জু।
প্রধান বক্তা শুকলাল দাশ বলেন, যারা সমাজের অগ্রসর চিন্তা চেতনার মানুষ তারাই বই মেলায় আসেন।সৃজনশীল মানুষের মহা প্রয়াস হচ্ছে বই মেলা।
সভাপতির বক্তব্যে অভিক ওসমান বলেন, আমরা ৭১’র তরুণরা ৫২,৫৪,৫৮,৬২,৬৯,৭০সর্বোপরি ৭১পর্যন্ত যে পতাকা বহন করে এসেছি তা আজ নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম।তারাই বিনির্মান করবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...