বুধবার, ৪ নভেম্বর ২০২৬

গণ্ডামারা ইউনিয়ন চেয়ারম্যান লেয়াকত এক দিনের রিমান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীর আলোচিত গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে প্রকল্পের টেন্ডার কাজ নিয়ে সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

তাকে আদালতে হাজির করা হলে বাঁশখালী থানার এসআই মো. মাসুদ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানী অনুষ্টিত হবে বলে সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রয়ারি রাতে এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে উত্তর পাশে সংঘটিত ঘটনায় পরদিন ৯ ফেব্রয়ারি সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের সুগন্ধা এলাকার বাসা থেকে চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে গ্রেফতার করে।

সংঘটিত ঘটনায় বাঁশখালী থানা পুলিশের এসআই গণ্ডামারা পাওয়ার প্ল্যান্টে দায়িত্বরত এসআই লিটন চাকমা বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে, ডিবি পুলিশের এসআই হুমায়ুন কবির অস্ত্র মামলা এবং ঠিকাদার মো. সায়মন কায়ছার বাদী হয়েছে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় পৃথক তিনটি মামলা করেন।

এদিকে, চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রচুর পুলিশ সদস্যের উপস্থিতির পাশাপাশি উৎসুখ জনতার ভিড় ছিল।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, চেয়ারম্যান লেয়াকত আলীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং পুলিশ সুবিধাজনক স্থানে তার জবানবন্দি গ্রহণ করবে বলে জানান।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...