মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণ, আহত ৮

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বলিরহাটের মো. ইদ্রিসের দোতলা বিল্ডিংয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অনেক বাহার উদ্দিন বলেন, ‘বলিরহাটে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ঘরের যে সার্ভিস লাইনগুলো আছে, সেগুলোর সঙ্গে ড্রেনের সংযোগ রয়েছে। রাত ৩টার দিকে বিস্ফোরণে হঠাৎ করে ঘরের চারটি দেয়াল পড়ে গেছে। পাশের বাসার সেপটিক ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘স্যুয়ারেজ লাইনের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ধারণা করছি, তাদের গ্যাসলাইন থেকে লিকেজ হয়ে গ্যাস বের হয়ে সার্ভিস লাইন দিয়ে ঘরে প্রবেশ করেছে। ভবনটির নির্মাণকাজ চলছিল।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...