শনিবার, ১১ জুলাই ২০২৬

ঢাকায় তুরস্ক দূতাবাসে পৌঁছে গেল ফারাজ করিম চৌধুরীর প্রেরিত পণ্যসামগ্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব, ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুরে কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী রাজধানী ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে পৌঁছে দেওয়া হয়। এসময় দূতাবাসের কর্মকর্তাদের নিকট ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে এসব পণ্যসামগ্রী হস্তান্তর করেন ডাঃ রেজোয়ানুল করিম।
জানা যায়, বর্তমানে তুরস্কে অবস্থান করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী গত বৃহস্পতিবার সকালে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তার অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীকে তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এতে অসংখ্য মানুষ সাড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
ফারাজ করিম চৌধুরীর এই মানবিক উদ্যোগ সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। ইতোপূর্বে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে মানবিক কাজে এগিয়ে আসা এই তরুণ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য ওষুধ পাঠানোর পাশাপাশি মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...