শনিবার, ১১ জুলাই ২০২৬

চারুকলা ইনস্টিটিউটের মূলফটকে আবারো তালা দিল শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আবারও মূলফটকে তালা দিয়েছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছে চারুকলা ইনস্টিটিউটের প্রাঙ্গণে। পুনরায় ২২ দফা বাতিল করে এক দফায় ফিরেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, মূল ক্যাম্পাসে ফিরে যেতে চায় তারা।

বিষয়টি নিশ্চিত করে সুস্ময় নামের এক শিক্ষার্থী বলেন, সাত দিন অতিবাহিত হওয়ার পরেও কোনো দৃশ্যমান ফলাফল না পাওয়ায় আমরা আজ আবারও মূল ফটক অবরুদ্ধ করতে বাধ্য হয়েছি। গত ২২ জানুয়ারি কর্তৃপক্ষ সাত দিনের সময় নেওয়ার পরেও কোন দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় আমরা ২২ দফা থেকে পুনরায় ১ দফায় ফিরে এসেছি।

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুফিয়া বেগম বলেন, গত ২৬ তারিখ শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে একটা প্রতিনিধি দল ইনস্টিটিউট সার্ভে করেছে। তাঁরা জানিয়েছেন, ভবনে সেরকম ঝুঁকিপূর্ণ অবস্থা নেই। করোনাকালীন সময় ইনস্টিটিউট বন্ধ থাকায় সিলিংয়ের আস্তরণ খসে পড়েছে। হালকা মেরামত করলে ঠিক হয়ে যাবে। তাছাড়া গত কিছু দিন আগে শিক্ষামন্ত্রী বলেই দিয়েছেন, চারুকলা ইনস্টিটিউট এখন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর সম্ভব না। এর জন্য কিছু সময় দরকার। এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা চবির মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট প্রত্যাবর্তনের আন্দোলন শিথিল করে ক্লাসে ফিরে। তবে রুম বর্জন করে খোলা আকাশের নিচে ক্লাস করে শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...