আজ সোমবার(৩০ জানুয়ারি) ১১ টায় চট্টগ্রাম লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, জনগণরে ভোটে নির্বাচিত হয়ে একটানা আওয়ামী লীগ সরকারে থাকায় উন্নয়ন ত্বরান্বিত ও দৃশ্যমান হয়ছে, মানুষ তার সুফল পাচ্ছে। যে কোনো ঝুঁকি হ্রাস করা, মানুষের নিরাপত্তা দেয়ার পাশাপাশি উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মত করাই সরকারের প্রচেষ্টা। অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ২০২১-এর লক্ষ্য পূরণের মতো ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যও পূরণ করবে সরকার।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। সরকার বা বিরোধী দল, যেখানেই আওয়ামী লীগ থাকুক না কেন, আমাদের দলের নেতাকর্মীরা সর্বদা সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কাজ করছেন। ঘূর্ণিঝড়, বন্যা, কোভিড বা অন্য যেকোনো দুর্যোগে আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং মানুষকে আমাদের সহায়তা অব্যাহত রাখব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কাজ করে যাবে। সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু, নওশদ আলী খান, সেকান্দর হোসেন মিয়া, কাজী হেলাল উদ্দিন, আকবর আলী শাহ, জানে আলম, জসিম উদ্দিন, ইউসুফ হারুন মাসুদ, আমিনুল ইসলাম আজাদ, আলী রেজা, ইমতিয়াজ কামাল তুষার, নঈম উদ্দিন শাহ, মোহাম্মদ মামুন, আব্দুল আওয়াল অপু, মোঃ আনোয়ার, শফিকুল ইসলাম আরিফ, আনাম, ইরফানুল হক প্রমুখ।

