শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শুটিংয়ে অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির জরুরি রক্তের প্রয়োজন

- Advertisement -
Single page 1st Paragraph

শুটিং সেটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তার। এই অভিনেত্রীর জন্য জরুরি রক্তের প্রয়োজন। আঁখির রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’ (B+)।

জানা গেছে, সোমবার (৩০ জানুয়ারি) সকালে আঁখির জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় তার সহকর্মীরা জরুরি রক্তের সন্ধানে বিভিন্ন পোস্ট করেছেন। রক্ত দিতে আগ্রহী, এমন কারও সঙ্গে আঁখির রক্তের গ্রুপ মিলে গেলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। যারা রক্ত দিতে আগ্রহী তারা এই নম্বরে (০১৭১১৭১৩৭৩৪) যোগাযোগ করুন।

এর আগে, শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে দগ্ধ হন শারমিন আঁখি। গণমাধ্যমকে দুর্ঘটনার কথা নিশ্চিত করেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি জানান, ‘আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।’

রাহাত আরও বলেন, ‘কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....