শনিবার, ১১ জুলাই ২০২৬

সমাজসেবায় জীবন উৎসর্গ করেছেন লায়ন এম শামসুল হক : এমএ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, লায়ন এম শামসুল হক ছিলেন একজন সমাজসেবক ও সংগঠক। সমাজসেবায় তিনি জীবন উৎসর্গ করেছেন। যা তিনি করতে চেয়েছেন তার বাস্তবায়নও করেছেন।

শনিবার দৈনিক আজাদী মিলনায়তনে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার জেনারেল সেক্রেটারি, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন এম শামসুল হকের স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লায়নিজমের মাধ্যমে এম শামসুল হকের সঙ্গে পরিচয় উল্লেখ করে আজাদী সম্পাদক বলেন, মৃত্যুর পর মানুষের জন্য শুধু দোয়া করা যায়। আমাদের কাজ হলো তাঁর জন্য দোয়া করা। তাঁর পরিবারের পাশে থাকা, সাহায্য করা।

সঞ্চালনায় ছিলেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার সেক্রেটারি ফর অ্যাডভোকেসি ও পাবলিকেশন সিরাজুল করিম মানিক। বক্তব্য রাখেন লায়ন এম শামসুল হকের ছেলে স্থপতি মো. রিদুয়ানুল হক। তিনি বলেন, আমার বাবার মধ্যে হিংসা ছিল না। মিথ্যার আশ্রয়ও নেননি কখনো। কাউকে কখনো কষ্ট দেননি। সারা জীবন স্রষ্টার সৃষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

সভায় আরো বক্তব্য রাখেন দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার সহসভাপতি প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, সাংবাদিক মো. ইসকান্দার আলী চৌধুরী, প্রফেসর এনামুর রশিদ চৌধুরী, ক্যাপ্টেন মো. সফিকুল ইসলাম ভূইয়া, ডা. দুলাল দাশ, মোহাম্মদ কালাম চৌধুরী, লায়ন মো. নুরুল আলম, লায়ন মো. সামাদ খান, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন হুমায়ুন কবির ও হাসান মুরাদ চৌধুরী মামুন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...