শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে সড়ক নিরাপত্তায় সিএমপির সাথে কাজ করবে জিআরএসপি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের সাথে কাজ করবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।
বৃহস্পতিবার সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সাথে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিআইজিআরএসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা অ্যল স্টুয়ার্ট, ভাইটাল স্ট্র্যাটেজিসের প্রোগ্রাম অফিসার সুগান্থি শারাভানান, বিআইজিআরএসের ঢাকা সিটি কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ ও বিআইজিআরএসের চট্টগ্রাম সিটি কনসালটেন্টগণ। এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম মাহতাব উদ্দিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জিআরএসপি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা অ্যল স্টুয়ার্ট জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিএমপি সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। কর্মশালায় বিশ্বের বিভিন্ন শহরের ট্রাফিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময় করা হবে। পুলিশ সদস্যরা সড়ক নিরাপত্তা, সড়ক-সংঘর্ষ তদন্ত, গতি নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ইত্যাদি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

সভায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বশীল অংশীদারদের মধ্যে সমন্বয়, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধি জরুরি।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় এই কর্মশালা আয়োজন করবে জিআরএসপি। বিশ্বজুড়ে ৩০টির অধিক শহরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে কাজ করছে বিআইজিআরএস। সংস্থাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চসিকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কারিগরি সহায়তা প্রদান করছে। এই কর্মসূচির লক্ষ্য হল সড়কে ট্রাফিক আইনের প্রয়োগ শক্তিশালী করা, রাস্তার নকশা, অবকাঠামো উন্নয়ন করা, সড়ক-সংঘর্ষের যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করা এবং জনসচেতনতা বৃদ্ধি প্রচার-প্রচারণা চালানো।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...