রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আগামীকাল শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪৮তম ব্যাচের ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আগামীকাল বুধবার হতে নানান বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফ্ল্যাশমব, কালার ফেস্ট, বৃক্ষরোপণ এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের নৈশভোজ পর্ব। পরেরদিন ২৬ জানুয়ারিতে রয়েছে ফটো এক্সিবিশন।

২৭ জানুয়ারিতে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। সর্বশেষ ২৮ জানুয়ারি সন্ধ্যায় ওয়ারফেজ, আর্ক, নেমেসিস, ক্রিপটিক ফেট, কার্নিভাল, উন্মাদসহ নানান জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে জমকালো কনসার্ট। ২৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় চুয়েটের টিএসসি কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে লিখত বক্তব্যের মাধ্যমে এইসব তথ্য তুলে ধরেন সংবর্ত-১৭, এর আহ্বায়ক আশিকুর রহমান আবির। চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, মাদকমুক্ত ক্যাম্পাসসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম, স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. স্বপন কুমার রায়, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসলাম মিয়া।

উল্লেখ্য, ২০১৯ সালে সর্বশেষ শিক্ষা সমাপনী উৎসব চিরন্নয়১৪ অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে দীর্ঘ তিনবছর পর পুনরায় শিক্ষা সমাপনী উৎসব সংবর্ত১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাই শিক্ষার্থীদের মাঝে এই উদ্দীপনাটা অন্যবারের তুলনায় এবার একটু বেশি কাজ করছে। এই উৎসবের জন্য ইতিমধ্যে দেয়ালিকা, র্যাগ হাট, আলপনা সবকিছু সম্পন্ন হয়েছে। এই উৎসবে যোগ দিতে আসছেন প্রাক্তনরাও। কনফারেন্স শেষে চুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত পথ শিশুদের স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...