রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।
৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ১৪৯৫ টাকা মূল্যের এই বই পাওয়া যাবে শাহবাগ ও কাঁটাবনে পাঠক সমাবেশের লাইব্রেরীতে। লেখক তোফাজ্জল হোসেন মিয়ার গবেষণালব্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতি এবং সমসাময়িক চ্যালেঞ্জ, মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, উন্নয়ন, কৃষি, সমবায়, দ্বিতীয় বিপ্ল¬ব, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইন প্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদসহ সরকার পরিচালনা সংশ্লি¬ষ্ট ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। বৃহৎ পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি রিপোর্ট, জাতীয় আর্কাইভ, দেশী-বিদেশী পত্র-পত্রিকার প্রতিবেদন, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করেছেন।
লেখকের নিরবচ্ছিন্ন গবেষণা এবং অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সরকারের বিপুল তথ্যভান্ডার সুবিন্যস্তভাবে বইয়ে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ বইয়ে বিধৃত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কর্মীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...