সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আ. লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গত ৫০ বছরে রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পর এই দেশের মানুষকে এখন গণতন্ত্র উদ্ধারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। ফ্যাসিবাদী এই দলটি স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একনায়কতন্ত্র চলছে, এক ব্যক্তি দেশ শাসন করছেন। বাংলাদশের মানুষ এই স্বৈরাচারী শাসককে আর ক্ষমতায় দেখতে চায় না।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা কেউ ইস্যু তৈরি করবেন না; আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে পাঠ্যপুস্তকের অসংযুক্তিগুলো বাতিল করতে হবে। ইস্যু তো আমরা তৈরি করছি না, বরং আপনারা ইস্যু তৈরি করে দিয়েছেন।

তিনি বলেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই- মতপ্রকাশের স্বাধীনতা চাই, ভোটাধিকার চাই, গণতন্ত্র ফিরে পেতে চাই। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এখন কেউ ভোট দিতে যেতে চায় না। আজকে যে সংসদ আছে সেটা হলো একদলীয় ক্লাব অব আওয়ামী লীগ।

জনগণের উত্তাল তরঙ্গের ঢেউয়ে আওয়ামী লীগ সরকার ভেসে যাবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা মৌলিক অধিকার আদায়ে তাদের কোনো কম্প্রমাইজ নাই। সেই লক্ষ্যে বিএনপির ঘোষিত ১০ দফার প্রথম দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সংগঠনের সদস্যসচিব কাদের গণি চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজেম্ম হোসেন আলালসহ দলটির কেন্দ্রীয় নেত্রীরা।

এই বিভাগের সব খবর

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে পোশাক বিক্রি করা এবং মধ্যপ্রাচ্যে থাকা কর্মীদের পাঠানো টাকা (রেমিট্যান্স)। তাই মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ বা...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। অতীতে দেশের শিশু-কিশোরদের মাদকের...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, তাই সে ব্যাপারে সচেতন হতে হবে। আজ...

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয়...

মায়ের আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ...

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত...