মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিপন্ন প্রজাতির ভাল্লুক শাবকসহ পাচারচক্রের সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় পাচারের জন্য বন্দী করে রাখা বিপন্ন প্রজাতির ২টি ভালুক শাবক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। গ্রেপ্তার দীপক দাস (৩২) চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দীপক দাসের আমদানি-রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচারকাজে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে আগে থেকে তথ্য ছিলো। পুলিশ দীর্ঘদিন ধরে তার ওপর নজর রাখছিলো। এক পর্যায়ে পুলিশ তথ্য পায়, তিনি মিয়ানমার থেকে বান্দরবান সীমান্তের চোরাইপথে ২ ভালুক শাবক এনে নিজ হেফাজতে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পানখালী এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। বাড়িটি ঘেরাও করলে দীপক পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপন্ন প্রজাতির ২টি ভালুক শাবক উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শাবক ২টির বয়স আনুমানিক ২ মাস এবং প্রতিটির ওজন ১ কেজির বেশি।

পুলিশ সুপার আরও বলেন, দীপক আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। মূলত মিয়ানমার থেকে বান্দরবান সীমান্তের চোরাইপথে আমদানি-রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচার করে এনে নিজ হেফাজতে রাখতেন তিনি। কিছুদিন রাখার পর পাচার চক্রের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতেন।

সম্প্রতি দীপক সংশ্লিষ্ট পাচার চক্রের সদস্যদের মাধ্যমে ২টি ভালুক, ২টি উল্লুক ও ৬টি লজ্জাবতী বানর চোরাইপথে ভারতে পাচার করার কথা জানিয়েছেন পুলিশকে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন- ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ নেচার এন্ড রিসোর্সেস) বন ধ্বংস এবং বন্যপশু শিকারের কারণে ভালুকদের সংকটাপন্ন প্রজাতির প্রাণী হিসেবে বিবেচনা করে। বাংলাদেশে কালো ভালুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এবং বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন ২০১২ এর তফসীল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

দীপকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...