শনিবার, ১১ জুলাই ২০২৬

মিতু হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলি আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

আইন অনুযায়ী মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বদলির জন্য সিএমএম বরাবর নথি পাঠান বিচারক। সিএমএম মামলাটি মহানগর আদালতে পাঠাবেন। মহানগর আদালতে পরবর্তী বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বুধবার পলাতক আসামিদের আদালতে হাজির হওয়া সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দাখিলের দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হয়।

এই মামলায় পলাতক দুই আসামি হলেন- মো.কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা ও মো. খাইরুল ইসলাম প্রকাশ কালু।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, মিতু হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত রয়েছে। এ কারণে নিয়ম অনুযায়ী মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে। মামলার পরবর্তী কার্যক্রম মহানগর দায়রা জজ আদালতে চলবে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন মহানগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মিতু। ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ছেলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সেই মামলার তদন্ত পর্যায়ে পিবিআই জানতে পারে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তার জড়িত। এরপর বাবুলকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। সেই অভিযোগপত্রের ভিত্তিতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হল।

বাবুল আক্তার ছাড়া মামলার অন্য মধ্যে কারাগারে রয়েছে ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার। জামিনে আছেন এহতেশামুল। অন্য দুই আসামি মো. কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা ও মো. খাইরুল ইসলাম প্রকাশ কালু পলাতক রয়েছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...