সোমবার, ১৫ জুন ২০২৬

বলিউডে পা রাখলেন জয়া

- Advertisement -
Single page 1st Paragraph

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রাখলেন । বুধবার ‘করক সিং’র শুটিংয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে।

শুটিং শুরুর আগে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমার নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। এছাড়াও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে বলা যায়, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জয়া আহসান বলেছেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেলো! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’

জানা গেছে, সিনেমাটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প উঠে আসবে। আর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ এবং অনিরুদ্ধ রায় চৌধুরী।

ইমা

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...