শনিবার, ১১ জুলাই ২০২৬

আকবরশাহে পিকআপের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পিকআপের ধাক্কায় এলভেন ডায়েজ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় উত্তর কাট্টলী মুন্সী বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

নিহত এলভেন পাহাতলী এলাকার খ্রিষ্টান বাড়ির পাঠান পাড়া এলাকার ল্যাথলী ডায়েজের ছেলে। তিনি সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের এম ইউ ফ্যাশন লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, অফিসে যাওয়ার পথে একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে এলভেন রাস্তায় ছিটকে পিকআপের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার এস আই সুজন কুমার আচার্য জানান, এলভেন ডায়েজ ঘটনাস্থলেই মারা যান। তিনি এম. ইউ ফ্যাশন লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার ছিলেন। লাশ উদ্ধার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপসহ চালক পালিয়ে যায়।

 

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...