মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাঁচলাইশে স্ত্রী-সন্তানের হাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা খুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া নিজাম কলোনিতে আব্দুল মান্নান নামে ইসলামিক ফাউন্ডেশন-এর এক কর্মকর্তা খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে বুধবার গভীর রাতে বড় স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা যায়।

বুধবার (২৩ নভেম্বর) রাতে এই হত্যাকাণ্ডের শিকার হন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মান্নান ।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, পারিবারিক কলহের জেরে বুধবার গভীর রাতে বড় স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে ওসি। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...