সোমবার, ১৩ জুলাই ২০২৬

আদালতের হস্তক্ষেপে বিক্রি হওয়া শিশু ফিরে পেল মায়ের কোল

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া উপজেলা থেকে চাকরির খোঁজে চট্টগ্রাম শহরে আসেন রুনা আকতার। আসার সময় কোলের ২ বছর বয়সী ছেলে শিশুকে রেখে আসেন নিজের ভাই এর বৌ শিরিন আকতার এর কাছে। এই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাড়ায় রুনা আক্তারের জন্য। সুযোগ বুঝে শিরিন আকতার শিশুটিকে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন নিজের এক খালাতো বোনের কাছে। এদিকে রুনা আক্তার কিছুদিন পর গ্রামে গিয়ে জানতে পারেন তার ছেলেকে অন্যজনের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রথমে স্থানীয় চেয়ারম্যান এবং থানায় অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। অবশেষে উপায় না পেয়ে তিনি দারস্থ হন আদালতের। আদালতের হস্তক্ষেপে বিক্রির ১ বছর ৪ মাস পর মায়ের কোলে ফিরে আসে সেই শিশু। বুধবার ধার্য থাকা শুনানিতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা শিশুটির প্রকৃত মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।

ওই শিশুর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সফরভাটা হাজারীখিল এলাকায়। সে মো. রফিক-রুনা আকতার দম্পতির সন্তান। গত বছর স্বামী মো. রফিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে রুনা আকতারের।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই চট্টগ্রামে চাকরি করতে যাওয়ার সময় মা রুনা আকতার নিজের শিশু পুত্রকে তার মামীর কাছে রেখে যায়। পাঁচদিন পর গ্রামে ফিরে এসে সন্তানের কথা জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলে মামী শিরিন আকতার। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শিশুটি তার মামী শিরিন আকতারের খালাতো বোনের কাছে। তখন বাচ্চাকে এনে দেওয়ার কথা বললে আজ-পরশু বলে কালক্ষেপণ করে। বারবার তারিখ পরিবর্তন হওয়ায় দুই মাস পর বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়। চেয়ারম্যানও অনেকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরে রাঙ্গুনিয়ায় মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

এরপরও আপোষে শিশুকে ফেরত পেতে তাদের সঙ্গে কথা বললে তারা উল্টো মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোসহ নানারকম হুমকি-ধমকি দিতে থাকে। পরে থানায় অভিযোগ দায়েরের পরও শিশু উদ্ধার না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আল মামুন করিম বলেন, ‘চাকরির সুবাদে মামী শিরিন আকতারের কাছে সন্তানকে রেখে চট্টগ্রাম শহরে চলে আসেন মা রুনা আকতার। কয়েকদিন পর গ্রামে গিয়ে বাচ্চার খোঁজ করলে শিশুটির মামী উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। পরে রুনা আকতার জানতে পারেন শিরিন আকতার তার আপন খালাতে বোনের কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে তার সন্তানকে বিক্রি করেছে। পরে এলাকার স্থানীয় চেয়ারম্যান এবং থানায় অভিযোগ জানালেও বাচ্চাকে উদ্ধার করতে পারেনি। পরে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (উত্তর) মামলা দায়ের করা হয়। তবে বিচারক মামলাটি ভালোভাবে না শুনে খারিজ করে দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...