সোমবার, ১৩ জুলাই ২০২৬

সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসছে না কেউ

মহাসড়কের সীতাকুণ্ড অংশে লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা পথচারীদের

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ১২টি ফুটওভার ব্রিজ। সচেতনতার অভাবে তা ব্যবহারে অনীহা পথচারীদের। পথচারীরা ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন মহাসড়ক। সচেতনতা সৃষ্টির জন্য এগিয়ে আসছে না কেউ। ফুট ওভারব্রিজ ফাঁকা পড়ে আছে, অথচ নিচেই চলন্ত গাড়ি রোধ করে রাস্তা পারাপার হচ্ছেন অসংখ্য পথচারী।

নারী, শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে চেষ্টা করছেন ব্যস্ততম ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটারে পথচারীর পারাপারে ১২টি পদচারী সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু বাস্তবে সে ওভার ব্রিজ ব্যবহার করছে না বেশিরভাগ পথচারী কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে নির্মিত ওভারব্রিজগুলোর সুফল পাওয়া যাচ্ছে না। কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহারে এত অনীহা কেন ? এ নিয়ে বিভিন্ন মহলের রয়েছে নানা মত। অভিযোগ রয়েছে, বেশিরভাগ ফুট ওভারব্রিজ পরিকল্পিতভাবে নির্মিত হয়নি। যেসব জায়গায় নির্মাণ করা হয়েছে সেখানে সঠিক নিয়ম মানা হয়নি।

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনা থেকে শুরু করে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। জনসাধারণের মধ্যে যত বেশি সচেতনতাবোধ সৃষ্টি হবে, তত বেশি ইতিবাচক দিকগুলোই সামনে আসবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সচেতন করা খুবই জরুরি।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...