সোমবার, ১৩ জুলাই ২০২৬

হাটহাজারীতে ফায়ার সার্ভিসের সচেতনতা মূলক ক্যাম্পেইন ও অগ্নি নির্বাপক মহড়া

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্হানে সচেতনতা মুলক ক্যাম্পেইন ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) উপজেলার সরকারহাট বাজার এলাকায় গনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চত্বরে সকালে এবং দুপুরে দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সরকারহাট বাজার সংলগ্ন গনি হাসপাতাল চত্বরে আয়োজিত সচেতনতা মুলক ক্যাম্পেইনে গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কার্যক্রম প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান।

এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন গনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ওসমান গনি। এই সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা নূরুল আবসার, ম্যানেজার মোঃ ইকবাল, সৈয়দ শাহেদুল আলম, ম্যানেজার মোহাম্মদ আলী। ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয়ে অগ্নিদূর্যোগের কার্যক্রম প্রদর্শন করা হয়। এই সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্হানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার( ১৫ নভেম্বর) সারা দেশে” দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। তারাই ধারাবাহিকতায় হাটহাজারী ফায়ার সার্ভিস জনসচেতনতা মূলক প্রচারনা, বিভিন্ন স্হানে জনসমাগম স্হলে অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করেন। শীত মৌসুমে অগ্নি দূর্ঘটন
ঝুঁকি বেশী এজন্য জনগনকে সব সময় সচেতন থাকতে হবে বলে মহড়ায় উল্লেখ করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...