মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শাহ আমানতে বিমানের সিটের নিচ থেকে উদ্ধার হলো সাড়ে ছয় কেজি স্বর্ণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

শনিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ এর সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ।

সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের window 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম বলেন, আজ সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। বিজনেস ক্লাসের একটি সিটে কালো ট্যাপে মোড়ানো অবস্থায় সাড়ে ছয় কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...