রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর উত্তরায় মেরিনো হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির ডুগাল্ড ফিনলাসন (৬০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৪ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, তিনি চলতি মাসের ২০ তারিখে এই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। বুধবার রাতেও তিনি খাওয়া-দাওয়া করেছেন। সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইমা

এই বিভাগের সব খবর

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক। এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম। দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম জোরদার করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে আয়োজিত...

সর্বশেষ

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস...

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে...

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণ কার্যক্রম...

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ...

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করার...