সোমবার, ২৯ জুন ২০২৬

বঙ্গবন্ধু টানেল প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

- Advertisement -
Single page 1st Paragraph

এ বছরের ডিসেম্বরে চালু হবে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের বহুল প্রতিক্ষিত স্বপ্নের বঙ্গবন্ধু টানেল। ইতিমধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার সকালে টানেলের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সকালে তিনি বঙ্গবন্ধু টানেল হয়ে টানেল সংযোগ সড়ক, ক্রসিং ওয়াই জংশন থেকে কালাবিবির দীঘি মোড় পর্যন্ত ছয় লেন সড়কের অগ্রগতি পরিদর্শন করেন।

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ সহজতর করতে ১৭ কিলোমিটার দীর্ঘ বিকল্প সড়কের রূপরেখা চূড়ান্ত করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সড়কটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক থেকে আনোয়ারা সদর, বরকল হয়ে চন্দনাইশ কলেজ গেটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে। এতে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব ১৫ কিলোমিটার কমার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্ভাবনা বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সড়কটি চট্টগ্রাম বন্দরের সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাধ্যমে মাতারবাড়ি পাওয়ার হাব, মহেশখালী গভীর সমুদ্র বন্দর ও টেকনাফ স্থল বন্দরের সঙ্গে যুক্ত হবে। এর ফলে কর্ণফুলী টানেল ও ছয় লেনের সংযোগ সড়কের সাথে কক্সবাজারের সরাসরি সড়ক নেটওয়ার্ক তৈরি হবে।

সওজ সূত্র জানায়, প্রস্তাবিত সড়কটি চট্টগ্রাম-কক্সবাজার বিকল্প সড়ক হিসেবে পরিচিতি পাবে। এটি চন্দনাইশের গাছবাড়িয়া থেকে চন্দনাইশ সদর, বরকল সেতু, আনোয়ারা সদর হয়ে আনোয়ারা কালাবিবিরদীঘি মোড়ে এসে ছয়লেনের টানেল সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হবে। বিকল্প এই সড়কটি হবে দুই লেনের। তবে বর্তমানে এই সড়কের প্রশস্থতা মাত্র ১৮ ফুট। গাড়ির চাপের কথা বিবেচনায় নিয়ে এর প্রশস্থতা বাড়ানো হবে ৩৪ ফুট। সড়কের দৈর্ঘ্য হবে ১৭ কিলোমিটার। সওজের ছয় লেন সড়কের প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী সুমন সিংহ জানান, প্রস্তাবিত সড়কের নানাদিক যাচাই বাছাই করা হচ্ছে। এখন পর্যন্ত সম্ভাব্য ব্যয় ও কাজ শুরুর সময় নির্ধারণ হয়নি। সবকিছু হচ্ছে টানেল মেগা প্রকল্পের প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে। প্রস্তাবিত সড়কটি বাস্তবায়নে কেবলমাত্র সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়ে সওজের এই নির্বাহী প্রকৌশলী জানান, আপাতত নতুন করে অধিগ্রহণের প্রয়োজন পড়বে না।

জানা যায়, বিকল্প সড়ক বাস্তবায়নে আনোয়ারা-চন্দনাইশ সংযোগ সড়কের বরকল সেতুর কাজ প্রায় শেষ। চানখালী খালের ওপর ২৮ কোটি টাকা ব্যয়ের এই সেতুতে শিগগিরই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই সেতু উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এদিকে টানেলের সম্ভাব্য উদ্বোধনকে মাথায় রেখে শিকলবাহা ওয়াই জংশন থেকে কালাবিবির দীঘি পর্যন্ত সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। সওজ কর্তৃপক্ষ যেকোনো উপায়ে আগামী ডিসেম্বরের মধ্যে ছয় লেন সড়কের চার লেন রাস্তা পুরোদমে চালু করার টার্গেট নিয়ে কাজ করছে। তবে চাতরী চৌমুহনীসহ সড়কের তিনটি স্পটে উড়াল সেতুর কাজ প্রস্তাবনায় এলেও তা এখনই হচ্ছে না। পরবর্তীতে আলাদা প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়ন হবে বলে জানা গেছে।

এদিকে চাতরী চৌমুহনী বাজারের পর টানেল সড়ক ও ছয় লেন সড়কের সংযোগ স্থলে অতিরিক্ত যানবাহনের চাপে সড়কটি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। সওজ কর্তৃপক্ষ অবশ্য বলছে সে রকম কোনো আশংকা নেই। সংযোগ সড়কের টার্নিং পয়েন্টে ঝুঁকি এড়াতে ইউটার্ন করা হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা সুমন সিংহ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...