সোমবার, ২৯ জুন ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করা সম্ভব : মেয়র রেজাউল করিম

- Advertisement -
Single page 1st Paragraph

সদ্য প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে পুরো চট্টগ্রামবাসীকে সম্মানিত করেছেন। এই চট্টগ্রামে মন্ত্রী কিংবা মেয়র পরিবর্তন হবেন কিন্তু যথাযথ মর্যাদায় আসীন হলে তা কেউ কেড়ে নিতে পারবেন না। চট্টগ্রাম আমাদের সকলের প্রিয় শহর। তাই সকল মতভেদ ভুলে গিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের উন্নয়ন ত্বরাণি¦ত করতে হবে।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী উক্ত অভিমত ব্যক্ত করেন। প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমাকে অনেকেই সংবর্ধনা দিতে চেয়েছে। কিন্তু আমি নাকচ করে দিয়েছি। কিন্তু যারা নানা দুর্দিনে জাতির হৃদয়ে সাহস যোগান এবং জাতিকে পথ দেখান, তাদের কথা আমি ফেলতে পারি না। তাই সাংবাদিকদের ডাকে আমি সাড়া দিয়েছি। আসলে আমি রাজনীতি করি কোনো পদ-পদবির আশায় নয়। আমি আদর্শকে ধারণ করি। নীতি-নৈতিকতা প্রোথিত করে এগিয়ে যেতে চাই। অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি সবকথায় ভ্রুক্ষেপ করি না।

মেয়র আরো বলেন, অনেক বীরের জন্ম এই চট্টগ্রামে। এই চট্টগ্রাম বীর চট্টগ্রাম। সর্বস্তরের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারলে চট্টগ্রাম এগিয়ে যাবে। আমার কোনো ‘ইগো’ সমস্যা নেই। সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ নন। তবে যেহেতু আমি মানুষ, আমারও ভুল হতে পারে। সবার ভালো পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে পারলে তাহলে ভুলের পরিমাণ কম হবে।

আমাকে সংবর্ধিত করে আপনারা আমাকে ঋণী করেছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নিরলসভাবে নগরীর উন্নয়নে কাজ করে চলেছি। এই ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেসাথে চট্টগ্রাম শহরের উন্নয়ন ও অগ্রগতিতে চট্টগ্রামের সকল সাংবাদিক বন্ধুদের সহায়তা কামনা করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মূল্যায়ন করেছেন। আপনার কাজের মাধ্যমে আপনি চট্টগ্রামের নাগরিকদের প্রতিনিধি হিসেবে চট্টগ্রামকে সাজিয়ে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরীকে প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, প্রেস ক্লাবের দাতা সদস্য আলহাজ্ব জাফর আহমেদ, আজিজুর রহমান আজিজ’সহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...