মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকা আত্মসাৎ

পদ্মা ব্যাংকের এমডিসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ার একটি ব্রিকফিল্ডে বন্ধকীর অতিরিক্ত ১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (২৯ আগস্ট) সোমবার সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামীরা পারস্পরিক যোগসাজশে প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ গ্রহীতার বন্ধকীকৃত সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরো ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করে এবং ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত ১০ (দশ) কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দন্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি করা হয়।

মামলার অন্য আসামীরা হলেন, ব্যাংকটির সাবেক এসভিপি শওকত ওসমান চৌধুরী, খাতুনগঞ্জ শাখার সাবেক ম্যানেজার অপারেশন মো:.আনোয়ার হোসেন, এস.বি অটো ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মো. ছগীর চৌধুরী, মেসার্স আলম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী মো. আবু আলম, তার স্ত্রী পারভীন আক্তার, ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো:.মাজেদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শামীম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ এবং সাবেক ভাইস চেয়ারম্যান ড.আতহার উদ্দিন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়- ১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, বিভাগীয় একটি মামলার ঘটনা অনুসন্ধান করে সাবেক ফারমার্স ব্যাংকে ২০১৮ দেড় কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে বন্ধকী নিয়ে ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়। পরে আবার ১০ কোটি টাকা টাইম লোন দিয়ে ব্যাংকটির এক পরিচালক ও তার স্ত্রীর হিসাবে স্থানান্তর করা হয়। বিষয়টিতে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকটি এই ঋণ দেওয়ার ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। প্রধান কার্যালয়ের অনুমোদন শেষে আজ সোমবার ১১জনকে আসামী করে মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...