সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক কারবালা মাহফিলের ৮ম দিনে বক্তারা

নবী (দ.) পরিবারের ওপর জঘন্য নির্মমতা দেখিয়েছে পাষণ্ড ইয়াজিদ

- Advertisement -
Single page 1st Paragraph

জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনে রবিবার আলোচকরা বলেন, আল্লাহর নেয়ামত পানির অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। পানির ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করাই হচ্ছে শাহাদাতে কারবালার দর্শন।

কারবালার প্রান্তরে নবী পরিবারের অবুঝ নিষ্পাপ শিশু ইমাম আলী আসগর ও আলী আকবরকে এক ফোটা পানি পর্যন্ত দেয়নি ইয়াজিদ বাহিনী। প্রচণ্ড তৃষ্ণায় প্রাণ বাঁচাতে ছটপট করছিল অবুঝ শিশু ও নারীরা। ফোরাত নদীর পানি থেকে নারী শিশুসহ নবী পরিবারকে বঞ্চিত করে জঘন্য নির্মমতার কারণে ইয়াজিদ চির ধিকৃত ও ঘৃণ্য হয়েই থাকবে।

৮ম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন চউক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। বিদেশি আলোচক ছিলেন আল্লামা সৈয়দ আফিফ উদ্দিন আল হাসানি জিলানী ও ভারত এলাহাবাদের খতিবে লাসানি আল্লামা আকবর ইহসানি। হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করেন চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ।

ইমাম হোসাইন (রা) সম্পর্কে সুলতানুল হিন্দ-এর কবিতার তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে বক্তব্য রাখেন মাওলানা মীর মুহাম্মদ মাঈনুদ্দিন নুরী সিদ্দিকী আল কুরাইশি। কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন কারী শায়খ আহমদ নায়না (মিশর) ও আহমদ বিন ইউসুফ আল আজহারী। আলোচক ছিলেন আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী।

অতিথি ছিলেন, আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, সোলায়মান আলম শেঠ, শাহজাদা সৈয়দ আমানুল্লাহ আহসান, ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাশেম, মফজল আহমদ কোম্পানি, শাহাজাদা আবুল ফোরকান হাশেমী, মুহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন, মুহাম্মদ আলী হোসেন সোহাগ, মুহাম্মদ খোরশেদুর রহমান, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, মুহাম্মদ আব্দুল হাই মাসুম, মোহাম্মদ দিলশাদ আহমদ, জাফর আহম্মদ সাওদাগর, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ মনসুর সিকদার, এস এম সফি, মুহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...