বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে সমাপনীতে বক্তারা

মানবতার পাশে দাঁড়ানো ইমাম হোসাইন (রা.) ও শাহাদাতে কারবালার দর্শন

- Advertisement -
Single page 1st Paragraph

আহলে বায়তপ্রেমী মানুষের উৎসব মুখর উপস্থিতিতে দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ ও হানাহানি সংঘাত থামাতে বিশ্বের শান্তিকামী মানুষের জাগরণের আহবান জানানোর মধ্য দিয়ে নগরীর জমিয়তুল ফালাহর ১০ দিনব্যাপী ৩৭ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল গত ৯ আগস্ট শেষ হয়েছে। আহলে বায়তে রাসূলের (দ.) ত্যাগ ও কীর্তিগাথা সকল স্তরের পাঠ্যপুস্তকে সংযোজন, যুব তরুণদের অবক্ষয় ও বিপথগামিতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় শাহাদাতে কারবালা মাহফিলে।

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে শেষ দিনের মাহফিলে দেশি-বিদেশি আলোচক ও বক্তারা বলেছেন, কারবালা ময়দানে ইয়াজিদি নৃশংসতার কবর রচিত হলেও এখনো দেশে দেশে ইয়াজিদি প্রেতাত্মা রয়ে গেছে। শক্তিধর দেশগুলোর প্রতাপশালী শাসকরা আজ দুর্বল ছোট্ট দেশগুলোর দিকে অস্ত্র তাক করে যুদ্ধের হুঙ্কার ছেড়ে জঘন্য বর্বরতা-নির্দয়তা দেখাচ্ছে। নিষ্ঠর শাসকদের দম্ভ চুরমার করে দেয়া, গণবিরোধী দুঃশাসন রুখে দেয়া এবং অধিকার বঞ্চিত মজলুম মানবতার পাশে দাঁড়ানোই হযরত ইমাম হোসাইন (রা.) ও শাহাদাতে কারবালার দর্শন ও শিক্ষা।

মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মজিআ)। প্রধান অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাতে বাদে এশা দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। বিদেশি আলোচক ছিলেন, সৈয়দ আবদুল কাদের জিলানি (রা.) এর আওলাদ শাহসুফি সৈয়দ আফিফ আবদুল কাদের মনসুর আল জিলানি আলবাগদাদি। তিনি বলেন, আহলে বায়তে রাসূলের (দ.) মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং আল্লাহপাক। আল্লামা সৈয়দ আফিফ জিলানী বলেন, নামাজে দরুদে আমরা প্রিয় নবী (দ.) ও আওলাদে রাসুলের (দ.) স্মরণ করি। তাঁদের স্মরণ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।

শুভেচ্ছা বক্তব্য দেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য, প্রিয় নবী (দ.) ও আহলে বায়তে রাসূলের (দ) সš‘ষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.) এ মাহফিলের সূচনার মাধ্যমে সদকায়ে জারিয়া তথা প্রবহমান পুণ্যের ধারা রেখে গেছেন। এজন্য যুগে যুগে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী বলেন, দ্বীন ইসলামের মূলধারাই হচ্ছে সুন্নিয়ত। সুন্নিয়তের ওপর আমরা প্রতিষ্ঠিত। সুন্নিয়ত ব্যতীত ইসলামের ভিত্তি থাকতে পারে না। জশনে জুলুস ও কারবালা মাহফিল আমাদের ধর্মীয় ঐতিহ্য।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আল্লাহকে পেতে হলে প্রিয় নবী (দ) ও আহলে বায়তের প্রেম অন্তরে ধারণ করতে হবে। আলোচনা করেন জমিয়তুল ফালাহর খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন আলকাদেরী, অধ্যক্ষ ড. এ কে এম মাহাবুবুর রহমান।

কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শায়খ আহমদ নায়না (মিশর) ও আহমদ বিন ইউসুফ আল আজহারী। ধন্যবাদ বক্তব্য দেন, মাহফিলের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আলী হোসেন সোহাগ। মাহফিল সঞ্চালনায় ছিলেন ড. মাওলানা জাফর উল্লাহ।

মাহফিলে অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আল্লামা জালালুদ্দিন আলকাদেরীর (রহ.) সন্তান ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাশেম ও আবু সাঈদ মুহাম্মদ হামেদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ লেয়াকত আলী, বিজিএমএর সাবেক সভাপতি এস এম আবু তৈয়ব।

মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি-কল্যাণ এবং বিশ্বের মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়।

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...