আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) ওমান শাখার প্রতিনিধি সম্মেলন ও শোহদায়ে কারবালা মাহফিল গত ১১ আগস্ট অনুষ্ঠিত হয়।
হাফেজ মুহাম্মদ নূরুল আলমের কোরআন তেলাওয়াত ও মুহাম্মদ মেরাজুল আলম মামুনের নাত-এ রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহবায়ক মুহাম্মদ নুরুল আবছার। সভাপতিত্ব করেন এইচ.এম. মোরশেদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রধান বক্তা ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী, বিশেষ অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মুহাম্মদ সেলিম আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত আলমদার পাশা।
সম্মেলনে আর্থিক প্রতিবেদন পেশ করেন ছূর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলনের সদস্য সচিব মুহাম্মদ মেরাজুল আলম মামুন।
বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ নিজাম উদ্দিন, হাফেজ মুহাম্মদ আবুল হাশিম সহ প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে ২০২২-২০২৩ সেশনের জন্য এইচ.এম. মোরশেদ আলমদকে সভাপতি, মুহাম্মদ মেরাজুল আলম মামুনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নূরুল আবচারকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ ক্বারী মুহাম্মদ জসিম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন কাউন্সিল পরিষদের প্রধান মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী।
মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আজা। সম্মেলন ও মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ জসীম উদ্দিন।

