বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারণার অভিযোগে শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকা থেকে খুলশী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত পটিয়া থানার কাশিয়াইশ ইউনিয়নের যোগেশচন্দ্র মল্লিক বাড়ির মৃত অনুপম মল্লিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্তের সঙ্গে সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পরিচয় হয়। তখন শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্ত সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পরিচয় দেন। পরে গত ১৬ জুন থেকে গত ২৯ জুন পর্যন্ত ভেটেরিনারির কিছু চিকিৎসক, বিভিন্ন পদের অর্থাৎ হিসাবরক্ষক, ইঞ্জিনিয়ার, এপিএস রিসিপসনিস্টসহ অন্যান্য পদের লোক নিয়োগের কথা বলেন। পরীক্ষার খরচ বাবদ ১৫ প্রার্থী থেকে দুই ধাপে ৪ হাজার ৯৪৫ টাকা করে বিকাশ ও নগদ নম্বরে ৭৪ হাজার ১৭৫ টাকা নেন। প্রত্যেক প্রার্থীকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টাকা গ্রহণ সংক্রান্তে নিশ্চিত করেন। যাতে ইংরেজিতে Army Head Quarters Ein C’s Branch, Works Directorate, Dhaka Cantonment কাছ থেকে পাঠানো হয়েছে মর্মে জানান। অধ্যাপকের রেফারেন্সের প্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় অধ্যাপক গত ৫ জুলাই থানায় মামলা করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, প্রতারণার অভিযোগে শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেন গুপ্ত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ব্রিগেডিয়ার জেনারেল, সেনাবাহিনী সদর দফতরর ১৪ স্বতন্ত্র, ইঞ্জিনিয়ারিং ব্রিগেড লেখা ১টি বক্স সিল, ১টি ভুয়া ভিজিটিং কার্ড, ১টি মোবাইল সেট, যার স্কিনে সেনাবাহিনীর পোশাক পরা ছবি বিদ্যমান, সেনাবাহিনীর লোগোযুক্ত ARMY লেখা ১টি মানিব্যাগ ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুভ মল্লিক প্রকাশ ঋতুরাজ সেনগুপ্তকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির অভিযোগে জনতা একজনকে পিটিয়ে মেরেছে। নিহত ব্যক্তির নাম মো. রফিক (২৩)। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাঙালহালিয়া ইউনিয়নের...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

সর্বশেষ

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...