সোমবার, ২৯ জুন ২০২৬

রাজশাহীতে খুন করে চট্টগ্রামে এসেও রক্ষা পেল না মা-বাবা-ছেলে

- Advertisement -
Single page 1st Paragraph

রাজশাহীতে ঘরে অন্তঃসত্ত্বা মেয়ে থাকায় প্রতিবেশীকে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় কথা কাটাকাটির পর খুন হন মুকুল আলী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে, বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। শনিবার (১৩ আগস্ট) সীতাকুণ্ড অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী থানার শাহমখদুম থানার মো. বকুল আলীর ছেলে মো. নাহিদ হোসেন (২০), আছের উদ্দিনের ছেলে মো. বকুল আলী (৪৫) ও তার স্ত্রী মোছাম্মৎ আমেনা (৪০)।

র‍্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, ১৫ থেকে ২০ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে মুকুল আলী ও বকুল আলী পরিবারের মধ্যে রেষারেষি ছিল। ১ আগস্ট মুকুল আলীকে হত্যার পর তারা রাজশাহীতেই আত্মগোপনে ছিল। তিনজন একসঙ্গে ৪ আগস্ট চট্টগ্রামে আসে। চট্টগ্রামে আসার পর সীতাকুণ্ডের সলিমপুরে বাসা নিয়ে বসবাস শুরু করে তারা। এরপর সেখানে রাজমিস্ত্রির কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নির্ণয় করা হয়। এরপর শনিবার (১৩ আগস্ট) সীতাকুণ্ড অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী পুলিশের একটি দল তাদের নিতে এসেছে। তাদের কাছে আসামিদের হস্তান্তর করা হবে।

লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, আসামিরা পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়েছিল। যে বাসা ভাড়া দিয়েছিল তার থেকে কোনো ধরনের আইডি কার্ড সংগ্রহ বা কোনো খোঁজ-খবর নেয়নি। তাই চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, বাসা ভাড়া বা চাকরি দেওয়ার আগে খোঁজ-খবর নিয়ে দেওয়ার জন্য। কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে, অপরাধীরা অপরাধ করে চট্টগ্রামে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এতে কিন্তু চট্টগ্রামের বদনাম হচ্ছে। এর থেকে বের হতে সবাইকে সচেতন হতে হবে। বাসা ভাড়া দিলে আইডি কার্ড নিয়ে খোঁজ-খবর নিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, ১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন রাজশাহীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুলের ছেলে নাহিদ। এতে খুব অসুবিধা হয় প্রতিবেশী মুকুল আলীর অসুস্থ ও অন্তঃসত্ত্বা মেয়ের। বাধ্য হয়ে নাহিদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন মুকুল আলী। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসার পর আবারও শব্দ বাড়িয়ে দেন।

মুকুল আলী ফের নাহিদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে নাহিদ, তার বাবা, মা ও বোনের সঙ্গে বাকবিতণ্ডা হয় মুকুলের। এক পর্যায়ে লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে নাহিদ ও তার পরিবারের সদস্যরা। তারা মুকুলের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে।

মুকুলের চিৎকার শুনে তাকে রক্ষায় এগিয়ে যান ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর। মারধর ও ছুরিকাঘাতে তারাও জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে মারা যান মুকুল।

পরে এ নিয়ে মুকুল আলীর ছেলে মো. শামীম ইসলাম বাদী হয়ে রাজশাহীর শাহমখদুম থানায় আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সোমবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...