চট্টগ্রাম নগরীতে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ ১৬ মামলার আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে এই তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।
মো.নুরুল আবছার বলেন, নগরীর চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় অভিযান চালিয়ে মো.আমীর হোসেন জীবনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামি নগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করতো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

