সোমবার, ২৯ জুন ২০২৬

 ট্রেনের ইঞ্জিনে কাপড় আটকে সীতাকুণ্ডে আরো এক যুবকের মর্মান্তিক মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ট্রেন লাইন পার হওয়ার সময় ইঞ্জিনের সঙ্গে কাপড় আটকে গিয়ে সীতাকুণ্ডের বারবকুণ্ডে মোস্তফা কামাল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্টেশনে এ দুর্ঘটনা ঘটলেও কুমিরা স্টেশনে এসে এ খবর পান ট্রেনচালক। নিহত মোস্তফা কামাল সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার চৌধুরী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বাড়বকুণ্ড স্টেশনে থামার পর ওই যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেন চলতে শুরু করলে তার কাপড় আটকে যায় ইঞ্জিনের সঙ্গে। পরে কুমিরা স্টেশনে এসে ট্রেন থামলে চালক ইঞ্জিন চেক করতে এসে মরদেহ দেখতে পায়। এরপর কুমিরা স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানালে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...