সোমবার, ২৯ জুন ২০২৬

দশ বছরে দেশে ৯০ ভাগ কৃষি যান্ত্রিকীকরণ হয়েছে : হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১০ বছরে দেশে ৯০ ভাগ কৃষি যান্ত্রিকীকরণ হয়েছে। এরফলে কৃষি পণ্য রপ্তানি করে বছরে এক বিলিয়ন ডলারেরও বেশি উপার্জন হচ্ছে, ভবিষ্যতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রতি বছরে ২০/২২ লাখ মানুষ বাড়ে, প্রতিবছর কৃষি জমি কমে দুই লাখ একর। এরপরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি, এবং কৃষি পণ্য রপ্তানিও করছি। এই অভাবনীয় পরিবর্তন সম্ভব হয়েছে কৃষি যান্ত্রিকীকরণের ফলে।’
তথ্যমন্ত্রী আজ বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।

ড. হাছান বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাফল্য দেখাতে পেরেছে এটি অভাবনীয় এবং সমস্ত পৃথিবীর জন্য একটি উদাহারণ। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ, কিন্তু ধান ও মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ এবং আলু উৎপাদনে সপ্তম।

রাঙ্গুনিয়ায় প্রচুর কৃষি জমি পতিত থাকে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এসব কৃষি জমিতে শাকসবজি থেকে শুরু করে নানধরণের কৃষি পণ্য উৎপাদন করা সম্ভব। যেসব জমিতে যেই কৃষি পণ্য বেশি ভাল হবে, সেখানে কৃষকদের নিয়ে সেই বিষয়ে সভা করে কৃষি বিভাগের মাঠ কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে । রাঙ্গুনিয়ায় উৎপাদিত কৃষিপণ্য চট্টগ্রামসহ সারাদেশে যাবে, এটাই ছিল স্বাভাবিক, কিন্তু এখন উল্টো হচ্ছে। আগামী শীত মৌসুমকে সামনে রেখে কৃষি বিভাগকে একটি পরিকল্পনা নিতে হবে। যেখানে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করতে হবে।

হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে এখন খাদ্য সঙ্কট তৈরি হয়েছে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারি এখনো যায়নি। আবার কোন মহামারি আসে তা বলা যায় না। তাই প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন- যেন দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...