সোমবার, ২৯ জুন ২০২৬

জেলা প্রশাসনের অভিযান

ওজনে কম দেওয়াসহ নানা অনিয়ম, নগরীর ৯ ফিলিং স্টেশনকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওজনে কম দেওয়া,বিভিন্ন অনিয়ম,ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  নগরীর ৯টি ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দুই নম্বর গেইট ও চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে খান অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা, কর্ণফুলী ফিলিং স্টেশন বাকলিয়াকে ২০ হাজার টাকা, মীর ফিলিং স্টেশন বাকলিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নগরের নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান চালিয়ে আলহাজ্ব ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস টাইগারপাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে রিফুয়েলিং স্টেশন ইউনিট-১ কে ৫০ হাজার টাকা, নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি, ওজনে কম দেওয়া, লাইসেন্স না থাকা, জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ফিলিং স্টেশন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্র, বিষ্ফোরক অধিদফতর ও পরিবেশ অধিদফতরের লাইসেন্স প্রয়োজন কিন্তু সরজমিনে দেখা যায় অনেকে প্রতিষ্ঠানেরই প্রয়োজনীয় কাগজপত্র নেই। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...