সোমবার, ২৯ জুন ২০২৬

তেলের পাম্পে অভিযান : পরিমাপে কম দেয়ায় গুণতে হল জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর তেলের পাম্পে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে তেল পরীক্ষা করে পরিমাণ কম পাওয়ায় দুই তেলের পাম্প থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরের ফিলিং স্টেশনগুলোতে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযানে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনের প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি কম পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে ৫০ হাজার জরিমানা করা হয়।

এছাড়াও হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ২টি মামলায় ১ লাখ টাকা আদায় করা হয়।

চান্দগাঁও সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...