সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৭ দশমিক ৮৩ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর এগারো ল্যাব, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ও এন্টিজেন টেস্টে ২৬৮ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ২১ ভাইরাসবাহকের মধ্যে শহরের ১২ ও ছয় উপজেলার ৯ জন। উপজেলার ৯ জনের মধ্যে হাটজাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালীতে ৩ জন করে এবং পটিয়া, সন্দ্বীপ ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৬২৪ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৭৫১ও গ্রামের ৩৪ হাজার ৮৭৩ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ৪৮ জনের নমুনা পরীক্ষা হয়। এখানে শহরের ২ জনের পজিটিভ রেজাল্ট আসে। বিআইটিআইডি’তে ৩৩টি নমুনায় শহরের ২টিতে করোনার জীবাণু মিলেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৪০ নমুনায় শহরের একটি ও গ্রামের ৩টি আক্রান্ত পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬টি নমুনায় শহরের এক ও গ্রামের দু’টিতে করোনাভাইরাস চিহ্নিত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩ নমুনায় শহরের একটিতে জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৫ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ২ জন আক্রান্ত বলে জানানো হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় গ্রামের একজনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এপিক হেলথ কেয়ারে ২৪ নমুনায় শহরের ৩ ও গ্রামের একটিতে ভাইরাস চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ নমুনার মধ্যে শহরের ২টিতে ভাইরাস চিহ্নিত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২, মেট্রোপলিটন হাসপাতালে ১৮ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করা হলে সবগুলোরই রিপোর্ট নেগেটিভ আসে।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে শেভরনে ৪ দশমিক ১৬ শতাংশ, বিআইটিআইডি’তে ৬ দশমিক ০৬, চমেকহা’য় ১০, সিভাসু’তে ১১ দশমিক ৫৪, আরটিআরএল-এ ৩৩ দশমিক ৩৩, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ০৩, এপিক হেলথ কেয়ারে ১৬ দশমিক ৬৬ ও এভারকেয়ার হসপিটালে ৩৩ দশমিক ৩৩ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ৪০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...