সোমবার, ১৫ জুন ২০২৬

অপহরণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে

- Advertisement -
Single page 1st Paragraph

পাওনা টাকা চাওয়ায় কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে। এ ব্যাপারে গত শুক্রবার (৫ আগস্ট) গাজীপুরের শ্রীপুর থানায় হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবেল মুন্সী নামে ভুক্তভোগী এক যুবক। জিডিতে হিরো আলম ছাড়াও মো. লিমন এবং মো. শুভ নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার (৬ আগস্ট) রাতে গণমাধ্যমকে জানান, হিরো আলমের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তের পর সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে বলা হয়েছে, হিরো আলমের প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন রুবেল। এ বেতন না তুলে তিনি হিরো আলমের কাছেই জমা রাখতেন। সাত মাসের বেতন এবং ধারের ২০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা চাওয়ার পর দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন হিরো আলম।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) হিরো আলম তার বর্তমান কর্মস্থলের সামনে এসে তাকে জোর করে প্রাইভেটকারে তোলেন। এসময় হিরো আলম ও তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দেন হিরো আলম।

এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, রুবেল আমার অফিসে কখনোই চাকরি করতো না। তবে মাঝে মাঝে আসতো। ইউটিউব সম্পর্কে ভালো বুঝত বলে তাকে বিশ্বাস করে আমার ৫টি ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড দেই। অনেকদিন সে আমার চ্যানেলগুলো নিয়ে কোন কাজ না করায় আমি তার কাছ থেকে চ্যানেল ফেরত চাই। ৩টি চ্যানেল ফেরত দিলেও বাকি দুটি আজ দেবো কাল দেবো করে সময়ক্ষেপণ করতে থাকে।

জেবি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...