বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ট্রাকের তেলের ট্যাংকিতে লুকিয়ে ইয়াবা পাচার : ঢাকায় গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

টেকনাফ থেকে গাজীপুরে পাচারের উদ্দেশে ট্রাকের তেলের ট্যাংকিতে লুকিয়ে ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মো. আমিনুল ইসলাম ও হেদায়েত এবং বান্দরবানের মো. নুরুল ইসলাম।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ট্রাক মালিক সোহেল ও গ্রেপ্তার আমিনুল সিন্ডিকেট করে ইয়াবা সংগ্রহ করে টেকনাফ থেকে গাজীপুরে পাচারের উদ্দেশে ট্রাকের তেলের সিলিন্ডারে ইয়াবা লুকিয়ে রাখে তারা। মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে গাড়িতে ইয়াবা পরিবহনের জন্য তারা ট্রাকচালক নুরুল ইসলামকে প্রলুব্ধ করে।

তিনি আরও বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামে আসার পর সোহেল নেমে যায়। পরে আমিনুল, নুরুল ইসলাম ও হেদায়েত গাজীপুরের উদ্দেশে রওয়ানা দেয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাজীপুরে তাদের ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৭০ লাখ টাকা।

জেবি

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...