সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৯ জনের করোনা শনাক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টার করোনায় আক্রান্তের সংখ্যা এক অংকে এবং সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নেমেছে। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৯ জন পজিটিভ শনাক্ত হন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৫ জন ও দুই উপজেলার ৪ জন। সংক্রমণ হার ৪ দশমিক ৬৮ শতাংশ।
উপজেলায় আক্রান্তদের মধ্যে রাঙ্গুনিয়া ও সন্দ্বীপে ২ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫৯১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৭৩০ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৬১ জন। গতকাল কারো মৃত্যু না হওয়ায় জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গতকাল সবচেয়ে বেশি ৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের একটি ও গ্রামের ২ টি নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন সংক্রমিত শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ১৮ জনের নমুনায় শহরের এক ও গ্রামের দুইজনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ২৬ জনের নমুনা থেকে শহরের একজনের সংক্রমণ চিহ্নিত হয়। এপিক হেলথ কেয়ারে ২৩ নমুনার মধ্যে শহরের একটিতে ভাইরাস পাওয়া যায়।
এছাড়া, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১, মেডিকেল সেন্টার হাসপতালে ৭, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৮ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত ৩৭ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৭ জনের এন্টিজেন টেস্ট করা হলে তাদের মধ্যেও আক্রান্ত পাওয়া যায়নি।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ল্যাব এইড ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ৬ দশমিক ১২ শতাংশ, বিআইটিআইডি’তে ৪ দশমিক ৫৪, চমেকহা’য় ১৬ দশমিক ৬৬, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৮৪, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪ দশমিক ৩৫ শতাংশ এবং আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাব এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...