সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খানের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খান বলেছেন, ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসা পরিচালনা করলেও সুযোগ পেলেই দেশমাতৃকার টানে ছুটে আসি। দেশের অর্থনীতিকে সচল রাখতে বর্তমান সরকারের নানা সময়ে গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়। বিদেশের মাটিতে দেশের উন্নয়নের কথা যখন শুনি তখন গর্বে বুক ভরে উঠে।

এটিএম মাসুদ আরো বলেন, চট্টগ্রামবাসী সবসময় দেশের যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কার্পণ্য করেন না। এছাড়া দেশের ও জাতির নানা ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম শক্তি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের বেশ সুনাম রয়েছে। সকল নিয়ম-নীতি মেনে গঠনতান্ত্রিকভাবে এই প্রেস ক্লাব পরিচালিত হয়। প্রেস ক্লাবের গঠনমূলক কর্মকাণ্ডের সাথে আগামীতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খানকে প্রেস ক্লাব সভাপতি ধন্যবাদ জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।

অনুষ্ঠানে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার এবং দেবদুলাল ভৌমিক, দৈনিক নয়া বাংলার সম্পাদক জেড এম এনায়েতউল্লাহ, ক্লাবের স্থায়ী সদস্য একেএম কামরুল ইসলাম চৌধুরী, রনজিত কুমার দে, গোলাম সরওয়ার, জামালুদ্দীন ইউছুফ, দেব প্রসাদ দাস, মাহবুব উর রহমান, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক, বিপুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, কামাল উদ্দিন খোকন, মান্নান মেহেদী, আবুল হাসনাত, মিয়া মোহাম্মদ আরিফ, সাইদুল আজাদ, অমিত বড়ুয়া, সোহেল রানা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়াসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...