চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।
এর আগে বুধবার (৩ আগস্ট) চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৮ জন নগরীর বাসিন্দা, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৭২৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

