সোমবার, ২৯ জুন ২০২৬

বাকলিয়ায় অবৈধ দখলে থাকা ৩০ কোটি টাকার জমি উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার বাস্তুহারা বস্তি এলাকায় ৩০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করলো জেলা প্রশাসন। বুধবার (৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এবং রাজিব হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এক একর ১৯ শতক জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, বাকলিয়ায় বন্দর মৌজার বাস্তুহারা এলাকায় নোমান কলেজের বিপরীতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে রিকশা ও ভ্যানের গ্যারেজ বানিয়ে ভাড়ায় দিচ্ছিল একটি চক্র। এখানে মাদকের আখড়াও ছিল। বুধবার জেলা প্রশাসকের নির্দেশে এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারি এক একর ১৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করা হয়।

তিনি বলেন, বিগত এক দশক ধরে ভূমিদস্যুরা মহানগরীর মূল্যবান এই জমি দখল করে রেখেছিলেন। উদ্ধার হওয়া জায়গাটি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি পেট্রলিয়াম করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান আতিকুর রহমান।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন ভূমিদস্যুরা। তাদের কবল থেকে ওই জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...