সোমবার, ২৯ জুন ২০২৬

ফের চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ওয়াসার পানির দাম দ্বিতীয় দফায় আবারও বাড়ানো হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে এই দাম কার্যকর হচ্ছে।
আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৫ টাকা ও বাণিজ্যিকে ৫ টাকা ১৮ পয়সা দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

জানা গেছে, পানির জন্য আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা দিতে হবে। অর্থাৎ, আবাসিকে পানির দাম ৩৮ শতাংশ এবং বাণিজ্যিকে ১৬ শতাংশ বাড়ছে। এর আগে গত জানুয়ারি মাসে পানির দাম বাড়ানো হয়। বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।

২০০৯ সালে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম নেওয়া হতো ৫ টাকা ৪১ পয়সা, বাণিজ্যিকে ১৫ টাকা ৩২ পয়সা। ২০১৪ সালে আবাসিকে পানির দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা, বাণিজ্যিকে ১৯ টাকা ৫৯ পয়সা। ২০২০ সালে আবাসিকে পানির দাম ১২ টাকা ৪০ পয়সা, বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সা নেওয়া হয়। ২০২২ সালে এসে আবাসিকে ১৩ টাকা ও বাণিজ্যিকে ৩১ টাকা ৮২ পয়সা পানির দাম নেওয়া হচ্ছে।

সিনিয়র সহকারী সচিব এ.কেএম সাইফুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২ (১) ও ২২ (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম চট্টগ্রাম ওয়াসা কর্তৃক সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির অভিকর আবাসিক ১৩ দশমিক ০২ টাকার স্থলে ১৮ টাকা এবং অনাবাসিক ৩১ দশমিক ৮২ টাকার স্থলে ৩৭ টাকা নির্ধারণের সরকারি অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। সংশোধিত অভিকর কার্যকর করার ক্ষেত্রে আইনের ২৩ নং ধারা অনুসরণ করতে হবে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, পানির উৎপাদন খরচ বেড়ে গেছে। ২০২৩ সাল থেকে ঋণের টাকাও পরিশোধ করতে হবে। তাই পানির দাম বাড়াতে হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...