সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৩ বছর পর হারানো শিশুকে খুঁজে পেলো

- Advertisement -
Single page 1st Paragraph

অপহরণের তিন বছর পর মো. সিয়াম (৮) নামে এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করা করেছে পিবিআই। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও কনটেইনার টার্মিনাল এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, ২০১৯ সালের ২৫ জুন বিকাল সাড়ে ৫টায় বাকলিয়া থানাধীন বাসার সামনে থেকে অপহরণের শিকার হয় প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে মো. সিয়াম। এ ঘটনায় তার মা ইয়াছমিন বেগম বাকলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। ওই সময় অপহরণকারীরা ভুক্তভোগীর মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৪০ হাজার টাকা দিতে রাজি হলে শিশুটিকে ফেরত দেওয়া হয়নি। বাকলিয়া থানা পুলিশ অপহরণের সঙ্গে জড়িত মো. নাছির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে অপহরণের কথা স্বীকার করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে এ মামলার তদন্তভার যায় পিবিআইয়ের কাছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির পিবিআইকে জানান, নাছির ও শিশুটির পরিবার বাকলিয়া থানাধীন একই কলোনিতে বসবাস করতেন। নাছির ঋণগ্রস্ত ছিলেন। সিয়ামকে মার্বেল কিনে দেওয়ার কথা বলে অপহরণ করা হয়। উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায় করে ঋণের টাকা পরিশোধ করা। অপহরণের পর সিয়ামকে ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নেওয়ার পর সিয়ামকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন নাছির। এক পর্যায়ে সিয়াম কৌশলে পালিয়ে যায়। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও কনটেইনার টার্মিনাল এলাকা সংলগ্ন আল আমিন রেস্টুরেন্টের সামনে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তখন আল আমিন রেস্টুরেন্টের মালিক তাকে রেস্টুরেন্টের কাজে রাখে। রেস্টুরেন্টের মালিক শিশুটির কাছ থেকে বাবা-মায়ের ঠিকানা ও মোবাইল নম্বর সম্পর্কে জিজ্ঞাসা করলে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...