সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে দুই অটোরিক্সা ছিনতাইকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই চক্রটি নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অটোরিকশা ছিনতাই করত।

বুধবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন।

তিনি বলেন, আসামিরা প্রথমে তাদের টার্গেট করে সুবিধামতো জায়গায় গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। এছাড়া যাত্রীবেশে অটোরিকশাতে উঠে তারা তাদের সুবিধামতো জায়গায় নিয়ে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত। আসামিরা সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সিএনজি চালককে টার্গেট করে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করত।

তিনি আরও বলেন, আসামিরা নেশা জাতীয় দ্রব্য পান করানোর পাশাপাশি সিএনজি ড্রাইভারকে অজ্ঞান করার জন্য স্প্রে করত।

জানা গেছে, গত ২১ জুন রাতে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মান্নানকে দুই ছিনতাইকারী যাত্রী সেজে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নিয়ে যায়। এসময় তারা চালকের সঙ্গে সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে ওই চালককে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ পান করিয়ে অজ্ঞান করে। এরপর তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশার কাগজপত্র নিয়া যায়। পরে এ বিষয়ে ওই চালক কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন বলেন, গত ১ জুলাই কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মোড়ে পুলিশ একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এই সময় একটি অটোরিকশা দ্রুত গতিতে চেকপোস্টের দিকে আসলে তাকে দাঁড়ানোর জন্য পুলিশ সংকেত দেয়। চালক পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে সামনের দিকে চলে যায়। পরে পুলিশ ধাওয়া করে ওই অটোরিকশা চালক মো. রায়হানকে আটক করে।

তিনি বলেন, ওই চালক জিজ্ঞাসাবাদে জানায়, অটোরিকশাটি চোরাই। সে অটোরিকশাটি নিয়ে লোহাগাড়ার চরম্বা এলাকার দিকে যাচ্ছিল। এছাড়া সে আরও চোরাই অটোরিকশা সংক্রান্তে বিভিন্ন তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চরম্বা এলাকা থেকে রবিউল হোসেন রমিজকে গ্রেপ্তার করা হয়।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...