সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ১৭ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১০ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৭ জনই শহরের । জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৫৭ জনে। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৭০৮ এবং গ্রামের ৩৪ হাজার ৮৪৯ জন
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৫ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনার মধ্যে একটিতে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৫ জনের নমুনা পরীক্ষা করলে একজনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১৭ জনের নমুনায় একজনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮টি নমুনার মধ্যে একটিতেও করোনা চিহ্নিত হয়নি। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৭ জনের নমুনায় একজনের দেহে ভাইরাস শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ার চট্টগ্রাম ল্যাবে ১৪টি নমুনায় ২টি আক্রান্ত শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনায় ৫টিতে সংক্রমণ ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ জনের নমুনারই নেগেটিভ রেজাল্ট আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩ নমুনার একটিতে করোনার জীবাণু থাকার প্রমাণ মিলেছে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৬ জনের এন্টিজেন টেস্ট করা হলে সকলেই করোনামুক্ত বলে জানানো হয়।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ২৫ শতাংশ, চমেকহা’য় ৭ দশমিক ৬৯, আরটিআরএলে ২০, শেভরন ও মেডিকেল সেন্টার হাসপাতালে ৫ দশমিক ৮৮, এপিক হেলথ কেয়ারে ১৪ দশমিক ২৮, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩৩ দশমিক ৩৩, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাব এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...