চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় শাহাদাৎ হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ আগস্ট) দুপুরে দাইয়াপাড়া এলাকার একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত নোয়াখালী জেলার মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তারা নগরীর কুলগাঁওয়ের একটি ভাড়া বাসায় বসবাস করেন।
নিহতের পিতা শাহাজাহান বলেন, আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় আমার একটি মুদি ও স্টেশনারি দোকান রয়েছে। গত শনিবার (৩০ জুলাই) একটি কাজে আমি বাড়িতে গিয়েছিলাম। এদিন রাতে দোকান বন্ধ করে বাসায় না ফেরায় গতকাল সারাদিন তার খোঁজ করি। পরে থানায় গিয়ে একটি জিডি করি। আজ দুপুরে দোকানের জমিদার ফোন করে বলে আমার ছেলেকে দেখতে পেয়েছে। পরে আমরা তার বাসার পেছনের একটি বাথরুমে মরদেহ দেখতে পায়। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার রিফাত ও রিতা নামে দুইটি শিশু রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দাইয়াপাড়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

