সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ৩ কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহাতে সাড়ে তিন লিটার চোলাই মদ ও তিন কেজি ৩৫০ গ্রাম আফিমসহ কাকন মল্লিক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

গ্রেপ্তার কাকন মল্লিক বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির মন্টু মল্লিকের ছেলে।

রোববার (৩১ জুলাই) দিবাগত রাত পৌনে ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।

মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ১টায় শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালিয়ে কাকন মল্লিক নামে এক যুবকের কাছে থাকা শশার পলিথিন ব্যাগ থেকে সাড়ে তিন লিটার চোলাই মদ ও তিন কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচি থেকে পাইকারি দামে মাদক কিনে তা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।’

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...