চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সভাপতিত্বে ১ম উন্নয়ন সভা রবিবার(৩১জুলাই) দুপুর ১২.০০ ঘটিকায় মহানগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ ডাক বাংলো কর্ণফুলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব শাব্বির ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বদিউল আলম, নির্বাহী প্রকৌশলী এলজিইডি এ কে এম আমিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তগণ ও পৌর নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় জেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের ৩৫০ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ২৮৯ টাকা ২৪ পয়সার বাজেট উপস্থাপন করা হয় এবং বাজেটের খাত-ওয়ারী আয় ও ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেেেষ উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সভাপতি জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ভূমি উদ্ধার, উদ্ধারকৃত জায়গায় মার্কেট নির্মাণ, সালামীতে দোকান হস্তান্তর ও ভাড়া আদায়ের মাধ্যমে চট্টগ্রাম জেলা পরিষদের আর্থিক সক্ষমতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ভাবাই যায়না এই বাজেটের আকার আমি প্রশাসক হিসেবে ২০১১ সালে দায়িত্ব গ্রহণের সময় কেবল ২৩ কোটি টাকা ছিল। আজকে চট্টগ্রাম জেলা পরিষদ অনন্য উচ্চতায়, সরকারী অনুদানের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্ষমতা অর্জন করতে হবে।
ইমা

